
জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দরে একটি চাতালে ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে জনতার হাতে ৭ জন আ/টক হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা বন্দরের খাইরুলের চাতালে আনিসুর ডাক্তার নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি ঘোড়া জ/বাই করে মাংস পাচারের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আ/টক করে রাখে।
খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন।
আইন সংশ্লিষ্টরা জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং প্রাণী জ/বাই ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা প্রতারণামূলকভাবে মাংস বিক্রি কিংবা সরবরাহের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শা/স্তির বিধান রয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি অব্যাহত ছিল এবং আ/টক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শা/স্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঘটনার তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে।