
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রা/সী কর্ম/কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সোহেল রানাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সোহেল রানা উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল রানাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স/ন্ত্রা/সী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে সোহেল রানার বক্তব্য জানা যায়নি।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে রয়েছে। কোনো নেতা-কর্মী দলের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার রাজিব পরিবহনের কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে মারধর করেন তিনি। এ ঘটনার পর প্রায় সাড়ে ২৫ ঘণ্টা ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।