
নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে (১৬) অপহরণ ও ধর্ষ/ণের অভিযোগে সেলিম শেখ (২৭) নামে এক ইজিবাইক চালককে গ্রে/প্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রে/প্তার করে।
গ্রেপ্তা/রকৃত সেলিম শেখ লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। এর আগে গতকাল সকালে ভুক্তভোগী কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন (মা/মলা নং-৮, তারিখ: ০৬/০৬/২০২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাক-প্রতিবন্ধী কিশোরীটি লোহাগড়া এলাকায় তার নানা বাড়িতে থাকত। গত শুক্রবার (৫ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইক চালক সেলিম শেখ তাকে ফুসলিয়ে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীর ওপর পাশবিক নির্যা/তন চালায়।
ঘটনার পর ওইদিন সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নির্যা/তিত কিশোরীকে ফেলে রেখে অভিযুক্ত চালক পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে ওই কিশোরী আকার-ইঙ্গিতে তার ওপর হওয়া নির্যা/তনের বিবরণ দেয়।
ঘটনা জানার পর গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপ/হরণ ও ধ/র্ষণ আইনে মাম/লাটি করেন। মাম/লা দায়েরের পরপরই লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম শেখকে তার বাড়ি থেকে গ্রে/প্তার করতে সক্ষম হয়।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তা/রকৃত আসা/মির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”