1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

নেহালপুরে এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রূপসা প্রতিনিধি, :মাঠের লড়াইয়ে তারুণ্যের জোয়ার আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেহালপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘এমপিএল ক্রিকেট টুর্নামেন্ট’। আজ নেহালপুর মিস্ত্রিপাড়া যুব সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচেই টুর্নামেন্টের শক্তিশালী দুটি দলের মধ্যে এক টানটান উত্তেজনার লড়াই শুরু হয়েছে, যা দেখতে মাঠজুড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা, বর্তমান যুবনেতা, নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাকিব শেখ। খেলা শুরুর আগে তিনি মাঠের উদ্যমী ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং কিছু স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রাকিব শেখ তরুণদের এই ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মাঠের এই উন্মাদনা আর যুবকদের চোখে-মুখে জয়ের স্বপ্ন দেখে আমার ভীষণ ভালো লাগছে। একজন সামাজিক ও মানবিক কর্মী হিসেবে তরুণদের এমন চমৎকার আয়োজনের পাশে থাকতে পারাটা আমার কাছে সবসময়ই সৌভাগ্যের। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উন্নয়নে নিজের চিরন্তন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “আপনাদের এই মেম্বার পদপ্রার্থী সবসময় আপনাদের সুখ-দুঃখে, মাঠে কিংবা ঘাটে, প্রতিটি ভালো কাজের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। আসুন, সবাই মিলে তরুণদের এই আয়োজনকে সফল করি।”বক্তব্য শেষে মোঃ রাকিব শেখ খেলোয়াড় এবং আয়োজক কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও টুর্নামেন্টের সাফল্য কামনা করে শুভকামনা জানান। মিস্ত্রিপাড়া যুব সংঘের এই আয়োজন ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের মাদকমুক্ত রাখতে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park