1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​ডিএনএ টেস্টে ইমাম নির্দোষ: আপন ভাইয়ের লালসার শিকার বোন, ষড়যন্ত্রের অবসান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ফেনীর পরশুরামে এক চাঞ্চল্যকর ধ/র্ষ/ণ মাম/লায় দীর্ঘ আইনি লড়াই এবং ডিএনএ পরীক্ষার পর বেরিয়ে এসেছে লোমহর্ষক সত্য। এক কিশোরীকে ধর্ষ/ণের অভিযোগে দীর্ঘ এক মাস দুই দিন কারাভোগ করা স্থানীয় মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমেদ অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে, কিশোরীর গর্ভজাত সন্তানের জৈবিক পিতা ওই ইমাম নন, বরং কিশোরীর আপন বড় ভাই মোরশেদ।
২০২৪ সালের নভেম্বর মাসে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার পরিবার স্থানীয় জামে মসজিদের ইমাম মোজাফফর আহমেদের বিরু/দ্ধে থানায় মা/মলা দায়ের করে। নিজেকে নির্দোষ দাবি করলেও তৎকালীন সামাজিক চাপে ও মাতব্বরদের হস্তক্ষেপে তাকে গ্রে/প্তার করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার জেরে তিনি তার মসজিদের ইমামতি এবং ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারান।
মাম/লাটি তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে কিশোরীর গর্ভজাত সন্তান ও অভিযুক্ত মোজাফফরের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। ফরেনসিক রিপোর্টে মোজাফফরের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় পুলিশ কিশোরীকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মুখে কিশোরী স্বীকার করে যে, তাকে তার আপন বড় ভাই মোরশেদ একাধিকবার ধ/র্ষণ করেছে এবং ভাইকে বাঁচাতেই পরিবারের যোগসাজশে নির্দোষ ইমামকে ফাঁ/সা/নো হয়েছিল।
​সত্যের জয়:
পরবর্তীতে পুলিশ বড় ভাই মোরশেদকে গ্রে/প্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মোরশেদ ও নবজাতকের ডিএনএ পরীক্ষা করা হলে ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়, যা প্রমাণ করে মোরশেদই ওই শিশুর পিতা। আদালত এই রিপোর্টের ভিত্তিতে নির্দোষ ইমাম মোজাফফর আহমেদকে মা/মলা থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে এবং প্রকৃত অপ/রাধী মোরশেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
কারামুক্ত হলেও মোজাফফর আহমেদের জীবন এখন বিষাদময়। তিনি বলেন, “আমি সামাজিক ও পারিবারিকভাবে চরম হেনস্থার শিকার হয়েছি। মাম/লার খরচ চালাতে গিয়ে বসতভিটার জমিও বিক্রি করতে হয়েছে। হারিয়েছি সম্মান ও জীবিকা। আমার এই অপূরণীয় ক্ষতির দায়ভার কে নেবে?”
​পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করায় একজন নিরপরাধ মানুষ ন্যায়বিচার পেয়েছেন। মিথ্যা মাম/লা দিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বর্তমানে মূল অভিযুক্ত মোরশেদ ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park