
জেলা প্রতিনিধি-গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি,সুন্দরগঞ্জ, ও সাঘাটা উপজেলায় পাঁচজনের বজ্রপাতে ম/র্মা/ন্তিক মৃ/ত্যু হয়েছে। রোববার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ ব/জ্র/পাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আ/হত হয়েছেন। এছাড়া মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া।নি/হ/ত/রা হলেন- ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরের শুক্কুর আলীর ছেলে মানিক হোসেন (২২)সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), একই গ্রামের ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)।
সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বার আলী (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি ব/জ্র/পাতে ফুয়াদ, রাফি ও মিজানের মৃ/ত্যু হয়।
অন্যদিকে, ফুলছড়ির জামিরা চরে বজ্র/পাতে যুবক মানিক হোসেন ও তার সঙ্গে থাকা একটি ঘোড়া ঘটনাস্থলেই মা/রা যায়। এছাড়া সাঘাটার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মা/রা যান বৃদ্ধ নম্বার আলী। বজ্রপাতের এ সময়টিতে বজ্রাঘাতে একটি গরুও মা/রা যাওয়ার খবর পাওয়া গেছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফুর রহমান মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।