
ধুপছায়া ডেস্ক
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রূপসার সামন্ত সেনানিবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত মুসল্লি ও খেদমতকারী মোঃ নজরুল শেখের আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তার বিদেহী আত্মাকে শান্তিতে রাখুন।
সড়ক দুর্ঘটনার মতো এই নির্মম বিয়োগান্তক ঘটনা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। নাতিনের জন্য ওষুধ আনতে গিয়ে এভাবে চিরতরে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তার মতো একজন বিনয়ী, নম্র, সৎ ও দায়িত্বশীল মানুষের চলে যাওয়া সমাজ এবং এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।
আজ রাত ৯ টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় (ইমামতি করেন হাফেজ মোঃ আনিসুর রহমান নাঈম)।
তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তার বিদেহী আত্মার মাগফিরাত দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন (আমীন)।