1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​৯ ও ১০ মে খুলনা সফরে আসছেন এমপি আজিজুল বারী হেলাল: দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, খুলনা:
​খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল  আগামী ৯ ও ১০ মে (শনিবার ও রবিবার) দুই দিনের সরকারি সফরে খুলনায় আসছেন। এই সফরকালে তিনি রূপসা ও তেরখাদা উপজেলাসহ খুলনার বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
​৯ মে (শনিবার)-এর কর্মসূচি:
​সফরের প্রথম দিন শনিবার দুপুর ১২টায় রূপসার কুড়ির বটতলা এলাকায় ‘হিড বাংলাদেশ’-এর নবনির্মিত চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৪টায় একই সংস্থার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
​বিকেল ৪টা ৩০ মিনিটে খুলনা প্রেস ক্লাবে ‘দ্য ডেইলি স্টার’ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর বিকেল ৫টায় পিঠাভোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের ভিটায় রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন সংসদ সদস্য।
​১০ মে (রবিবার)-এর কর্মসূচি:
​সফরের দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে আইচগাতীর নিজস্ব কার্যালয়ের সামনে মহানগর স্বর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দুপুর ১২টায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
​এরপর তেরখাদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে ঢেউটিন বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
​বিকেলে তেরখাদার ছাগলাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং সবশেষে বিকেল ৪টায় লস্করপুর সড়কের শুভ উদ্বোধন করবেন  আজিজুল বারী হেলাল এমপি।
​খুলনা-৪ আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণকে উক্ত কর্মসূচিসমূহে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park