
নিজস্ব প্রতিবেদক :খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড (নেহালপুর-দেবীপুর) এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চান সাবেক তুখোড় ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রাকিব শেখ। পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ও পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন।মোঃ রাকিব শেখ ছাত্র রাজনীতির রাজপথ থেকে উঠে আসা এক পরীক্ষিত মুখ। তিনি ইতিপূর্বে নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, রূপসা থানা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং খুলনা মহানগর এম এম সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সমাদৃত। তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থা’-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর সাংগঠনিক সচিব হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাকিব শেখ বলেন, “আমি পদ-পদবির মোহ থেকে নয়, বরং এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। নেহালপুর ও দেবীপুর গ্রামের প্রতিটি মানুষের বিপদে-আপদে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। সরকারি অনুদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, সেটি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “নতুন বছর সবার জীবনে সমৃদ্ধি বয়ে আনুক। আমি আমার এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি।”এলাকাবাসীর মতে, একজন শিক্ষিত, তরুণ ও পরোপকারী নেতৃত্ব হিসেবে রাকিব শেখের আগমনে ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।