1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

৩০ বছরেও সংশোধন হয়নি: মাদ্রাসা বোর্ডের গাফিলতিতে চরম ভোগান্তিতে শিক্ষক-কর্মচারীরা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুহিববুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার : মাদ্রাসা শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তার চরম অবহেলা ও দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর ঝুলে রয়েছে নামের বানান, জন্ম তারিখ ও ব্যাংক হিসাব নম্বর সংশোধনের আবেদন। এতে খুলনাসহ দেশের বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষক-কর্মচারী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনকি অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও প্রাপ্য সুবিধা অনিশ্চিত হয়ে পড়েছে।
খুলনা জেলার রূপসা উপজেলার সামন্তসেনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার চিত্রই এর জ্বলন্ত উদাহরণ। প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অন্তত ৬ জনের গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদন বছরের পর বছর ধরে অনিষ্পন্ন রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রায় তিন দশক ধরে দৌড়ঝাঁপ, আবেদন ও তদবির করেও কোনো কার্যকর সমাধান মেলেনি।
জানা যায়, মাদ্রাসাটির ইবতেদায়ি শাখার জুনিয়র শিক্ষক মিজানুর রহমান ১৯৯৫ সাল থেকে তার নামের বানান ও জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করে আসছেন। দীর্ঘ ৩০ বছর পার হলেও সংশোধন হয়নি তার তথ্য। সর্বশেষ ২ জানুয়ারি ২০২৬ তিনি অবসরে গেলেও এখনো সংশোধন না হওয়ায় অবসরজনিত সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একইভাবে, ইবতেদায়ি শাখার ক্বারী মোহাম্মদ নুরুল ইসলাম, দাখিল শাখার বিএসসি গণিত শিক্ষক মোঃ মারুফ মোড়ল, মোঃ মুহিববুল্লাহ আল মামুন ও মোহাম্মদ খলিলুর রহমানের ব্যাংক হিসাব নম্বর সংশোধনের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে বারবার “আগামী এমপিওতে ঠিক হবে” এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।
তারা জানান, খুলনার রূপালী ব্যাংক নতুন বাজার শাখা থেকে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র ও ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে অপ্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। এরপরও রহস্যজনক কারণে সংশোধন কার্যক্রম সম্পন্ন হচ্ছে না।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তার দায়িত্বহীনতা ও গাফিলতির কারণে এই জটিলতা দীর্ঘায়িত হচ্ছে। এমনকি উৎকোচ গ্রহণের পরও কাজ সম্পন্ন না হওয়ার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ফলে অনেক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে এবং অবসর সুবিধা পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। এতে তাদের পরিবার-পরিজনসহ সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিরূপ প্রভাব পড়ছে।
ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সমাধান, সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এটি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়—দেশের বিভিন্ন মাদ্রাসায় একই ধরনের জটিলতা বিদ্যমান।
তাদের ভাষ্য, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park