1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

৩নং ছাগলাদাহ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যদের থেকে এগিয়ে – রাকিবুল ইসলাম

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সরব হয়ে উঠছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে থাকার আলোচনায় উঠে এসেছেন ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির প্রস্তুত কমিটির সম্মানিত সদস্য কে এম রাকিবুল ইসলাম।ইউনিয়ন বিএনপির সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।
অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও,সামাজিক ও ইসলামিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা—এসব উদ্যোগ তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে।
এছাড়া অন্যায়, অনিয়ম ও দুর্নী/তির বিরু/দ্ধে সোচ্চার অবস্থান এবং মাদ/কের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-র আস্থাভাজন হিসেবে পরিচিত কে এম রাকিবুল ইসলাম।বিএনপির দুর্দিনে আন্দোলন- সংগ্রাম, হরতাল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে নিজেকে প্রমাণ করেছেন বলে জানা গেছে।
এসব কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাকে নানা ধরনের নির্যা/তনের মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথ ছেড়ে যাননি।
পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে উপজেলায় তাদের পরিবারটি ‘বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। ফলে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত জীবনে সহজ-সরল আচরণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।
এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাকে ঘিরে জোর আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেলে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চেয়ারম্যান প্রার্থী কে এম রাকিবুল ইসলাম.বলেন, “আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের একজন কর্মী হিসেবে ছাগলাদাহ ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়নে রূপ দিতে চাই। তিনি ইউনিয়ন বাসীর নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ছাগলাদাহ ইউনিয়নের রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ, যা নির্বাচনের আগাম চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park