1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

হ/ত্যা না অত্ম/হত্যা পুলিশী তদন্ত চলছে পাইকগাছায় মা হারা শিশু প্রজ্ঞার অঝরে কান্না; ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় রিংকু সরদার (২৭) মৃ/ত্যু-র পর একমাত্র শিশু কন্যা প্রজ্ঞার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে! মায়ের শুন্যতায় অবুঝ শিশু শুধু কান্নায় ভেঙে পড়ছে, আর আকাশ পানে চেয়ে-চেয়ে মা-কে খুঁজে দিন পার করছে। অকালে মা হারা শিশু-র এখন উপজেলার সোলাদানাস্থ আমুরকাটায় মামার বাড়িতে আশ্রয় হয়েছে।
এদিকে প্রজ্ঞার ছোট দাদু নিতিশ সরকারের আক্ষেপ অতি আদরের ভাইজি রিংকুর মৃত্যুর ১ সপ্তাহ হলেও পাষান্ড স্বামী নিবারণ তার কন্যা সন্তানেরও কোন খোঁজ-খবর রাখেনি। তিনি অভিযোগ করেন, ভাইজি রিংকু’র মৃত্যুর ৩ মাস পুর্বে মেয়ের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করে নিবারণ আড়াই লক্ষ টাকা নেয়। এছাড়া বিয়ের সময় তো গত ২০০১৭ সালে জামাই-মেয়ে দু’জনের হাতের আংটি, কানের দুল ও গলার চেইন সব মিলে ২ ভরি ১০ আনা স্বর্ণালোংকার দেওয়া হয়।
রিংকুর পিতা উপানন্দ সরকার ও তার পরিবারের অভিযোগ ঘটনার রাতে চলতি ২ জুলাই রাত ১১ টার পর নিবারণ বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে বাড়ীতে আসে। তাদের ধারণা মেয়ে ঘরের দরজা খুলতে দেরি হলে ক্ষিপ্ত হয়ে হয়ত শ্বাসরোধ করে মেরে বাড়ীর গরুর গোয়ালের আড়ায় গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে! খবর পেয়ে পরের দিন সকালে বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশ লাশ উদ্ধার করেন৷ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য /মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ৩ জুলাই থানায় অপমৃত্যু মা/মলা হয়, যার নং-২২।
এ মাম/লাটি তদন্ত করছেন স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি।
নি/হত রিংকুর পরিবার সুত্র জানান, বিয়ের পর থেকে পাষান্ড নিবারণ মোবাইল ও মাদ/কাসক্ত হয়ে পড়ে। নানা অজুহাতে মেয়ের উপর শারিরিক ও মানসিক নির্যাতন চালাতো। মাঝে মধ্যে প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে দাম্পত্য কলহের সুরাহা করার চেষ্টা করত। সর্বশেষ স্বামীর অ/ত্যা/চারে রিংকু শেষ বারের মত ৮ বৈশাখ বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয়। কিছুদিন যেতে না যেতেই তার শ্বশুর কৃষ্ণপদ সরদার ও শ্বাশুড়ির ডাকে আবারোও স্বামীর সংসারে চলে আসে।
রিংকু’র মৃ/ত্যু বিষয়ে শ্বশুর বাড়ির বিস্তর অভিযোগের বিষয়ে স্বামী নিবারণের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বর বন্ধ থাকায় মতামত নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই খায়রুল ইসলাম জানান, ঘটনার দিনেই আমি ক্যাম্পে যোগদান করেছি। তিনি আরোও জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি নিবারণ তার স্ত্রী’কে প্রায় সময় মারধর করত।
তবে পর্বের বিদায়ী ওসি বলেছেন, এটা আ/ত্মহত্যা না হ/ত্যাকান্ডের ঘটনা তা নিশ্চিত হতে হলে ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park