1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

সড়ক দুর্ঘ/টনায় মারাত্মক আহত সাংবাদিক আবুল মান্নান শেখ প্রাথমিক চিকিৎসা শেষে সামন্তসেনার বাড়িতে

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

​এম মুরশীদ আলী, রূপসা (খুলনা) প্রতিনিধি:
পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক ভ/য়াবহ সড়ক দু/র্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক গণতন্ত্র পত্রিকার সংবাদকর্মী আবুল মান্নান শেখ। মারাত্মক আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন রূপসার সামন্তসেনা গ্রামের নিজ বাড়িতে ফিরেছেন।
​জানা গেছে, গত ২৮ আগস্ট মোটরসাইকেলযোগে রূপসা থেকে ঢাকা যাচ্ছিলেন সাংবাদিক আবুল মান্নান শেখ। পথিমধ্যে ধলেশ্বরী টোল প্লাজার কিছুটা পূর্বে পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস হঠাৎ করে তাদের দরজা খুলে দেয়। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাতপ্রাপ্ত হন এবং সড়কের ওপর ছিটকে পড়েন।
​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে অজ্ঞান ও র/ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ধলেশ্বরী টোল প্লাজার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে টানা দুই ঘণ্টা জরুরি চিকিৎসা প্রদানের পর তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে নিজ বাসভবনে নিয়ে আসা হয়।
​সংবাদকর্মী আবুল মান্নান শেখের এই আকস্মিক দুর্ঘ/টনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসাথে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park