
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ন/গ্ন ও অর্ধন/গ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আব্দুর রহমান জীমের (২৬) বি/রুদ্ধে মাম/লা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী লোকলজ্জা ও সামাজিক মানহানির শিকার হয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত অভিযোগটি নিয়মিত মাম/লা (এজাহার) হিসেবে গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত আব্দুর রহমান জীম ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মাম/লার বিবরণ ও অভিযোগ থেকে জানা যায়:
২০২৪ সালের ২২ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় ওই নারী অন্তঃসত্ত্বা হলে জীম তাকে জোর/পূর্বক গর্ভপাত করান বলে অভিযোগ ওঠে।
গর্ভ/পাতের ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং ভুক্তভোগী নারী আলাদা থাকতে শুরু করেন। এ বিষয়ে তিনি আগেও আদালতে একটি অভিযোগ দায়ের করেছিলেন।
আদালতে দাখিল করা সাম্প্রতিক অভিযোগে বলা হয়, পূর্বের আইনি পদক্ষেপ ও আলাদা থাকার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জীম। সংসার চলাকালীন গো/পনে ধারণ করা স্ত্রীর ব্যক্তিগত ও আপ/ত্তিকর ছবি একটি ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।
ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন:
গত ৪ মে জীম তাকে ফোন করে হুমকি দেন যে, বৈবাহিক সম্পর্ক পুনরায় শুরু না করলে আরও আপ/ত্তিকর ছবি ইন্টারনেটে ফাঁস করা হবে।
ইতিমধ্যেই ওইসব ছবি হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মতো যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারীর আবেদনের প্রেক্ষিতে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নেন। তিনি বিষয়টি নিয়মিত মা/মলা হিসেবে নথিভুক্ত করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।