
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার: খুলনা জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে এনসিডি মোকাবিলা মডেলের প্রচার ও বাস্তবায়ন শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, দেশে প্রতিদিন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে প্রায় ৭০০ মানুষের মৃত্যু হয়। বক্তারা আরো বলেন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স সহ অসংক্রামক রোগ (এলসিডি) নিয়ে মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা নেই। সংক্রামক রোগের পাশাপাশি এসব অসংক্রামক রোগ প্রতিরোধেও আমার গুরুত্ব দেওয়া জরুরি।
বক্তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন এক চামচের বেশি লবণ ও পাঁচ চামচের বেশি চিনি গ্রহণ না করার পরামর্শ দেন। পাশাপাশি প্রতিদিন তিন বেলা খাবারের পর দশ মিনিট করে মোট ৩০ মিনিট হাঁটার পরামর্শ দেন।
গত ২২ এপ্রিল বুধবার সকালে খুলনা সিভিল সার্জন এর কার্যালয় অনুষ্ঠিত এ সেমিনারটি খুলনা সিভিল সার্জন কার্যালয় ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, প্রতিবন্ধিতা ও মানসিক স্বাস্থ্য জনিত সমস্যা সহ-অসংক্রামক রোগ বর্তমানে বড় স্বাস্থ্য ঝুকি হিসেবে দেখা দিয়েছে। এসব রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা ছাড়া অকাল মৃত্যু কমানোর কোন বিকল্প নেই। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক ডা, শেখ আক্তার আহমেদ এর সভাপতি কে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ এ সালাম, স্বাস্থ্য অধিদপ্তরের এলসিডি প্রোগ্রামের ফোকাল পারসন ডাঃ রাহাত ইকবাল চৌধুরী এবং বাংলাদেশ জাপানি মিশনের ফাস্ট সেক্রেটারি শৃঙ্গ কারা ওয়াসা,
স্বাগত বক্তব্য দেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এশিয়ার্সেনিক নেটওয়ার্কের প্রতিনিধি অধ্যাপক হিরোশি ইওর্কতা প্রমুখ।