1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

স্কুল ফিডিং কর্মসূচি: ঝিকরগাছায় সেদ্ধ ডিমের বদলে দেওয়া হলো কাঁচা ডিম

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিকরগাছা (যশোর):প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য সেদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে কাঁচা ডিম। গত বুধবার (৬ মে) উপজেলার কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিকরগাছা উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পুষ্টির জন্য সেদ্ধ ডিম ও বানরুটি দেওয়ার নিয়ম। তবে কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিম সরবরাহের সময় দেখা যায় সেগুলো কাঁচা। স্কুলের প্রধান শিক্ষক মাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে এই নিম্নমানের খাবার গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন। ফলে সেদিন শিক্ষার্থীরা কেবল বানরুটি খেয়েই সন্তুষ্ট থাকতে হয়।
স্কুলের প্রধান শিক্ষক জানান, “প্রতিদিন একেকজন এসে খাবার দিয়ে যায়, কিন্তু কারা পাঠাচ্ছে বা কোথা থেকে আসছে তা আমাদের পরিষ্কার নয়। নিয়ম অনুযায়ী সেদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও কাঁচা ডিম পাঠানোয় আমি তা গ্রহণ করিনি।”
​স্থানীয়দের অভিযোগ, কেবল ডিম নয়, সরবরাহকারী প্রতিষ্ঠান প্রায়ই পাকা কলার বদলে কাঁচা কলা দেয় এবং নির্ধারিত সময়ে খাবার পৌঁছে দেয় না। জানা গেছে, ‘সুশীলন’ নামের একটি এনজিও এই খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে। এ বিষয়ে এনজিওটির এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম স্বীকার করেন যে, নতুন কাজ শুরু করায় কিছু জায়গায় সমন্বয়হীনতা ও সমস্যা হচ্ছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, প্রতিটি স্কুলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কাঁচা কলা বা কাঁচা ডিম গ্রহণ করা না হয়। কায়েমকোলা স্কুলের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ জানান, আগামী উপজেলা পরিষদ মিটিংয়ে বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park