
নাহিদ জামানঃ
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিএম কামরুজ্জামান টুকু প্রতিদিনেদের প্রচার প্রচারনার অংশ হিসাবে ২২ এপ্রিল (বুধবার) উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসার মাছ কোম্পানী রোড, রবের মোড় সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময়, সবার দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে তিনি বলেন, দল যদি আমাকে মনোনায়ন দেয় আর যদি আমি নির্বাচিত হই তাহলে রূপসার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো। হাজার হাজার মানুষ মাছ কম্পানিতে চাকরি করে তাদের পরিশ্রমে ফলে এদেশের মাছ বিদেশে রপ্তানি হয়। আর এর থেকে আমরা কোটি কোটি টাকা মুনাফা অর্জন করি। যাদের কারনে আমাদের এই উপার্জন তাদের ভাগ্যের চাকা ঘোরাতে আমি তাদের পাশে থেকে কাজ করবো। মাছ কোম্পানির রাস্তাটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে খুবই খারাপ অবস্থা হয়েছে। এই রাস্তাটি সংস্কার প্রয়োজন। রাস্তাটি সংস্কার ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে এলাকাবাসী কে কথা দেন। এছাড়া তিনি নৈহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে রূপসা ঘাটের সার্বিক ব্যাবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারমান ইলিয়াজ হোসেন, মোঃ ফরহাদ হোসেন, বশির আহম্মেদ পল্টু, আজিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান পাইক, কাজী জাকারিয়া, সৈয়দ শাইীনুর ইসলাম, মিজানুর রহমান,
মনির ব্যাপারী, আবু সাইদ, কামরুল মোল্লা,শেখ শরিফুল ইসলাম, জিএম হিরোক, সুমন রাজ, নাসিম শেখ, সুজন শেখ, আবুল কাশেম, সাহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম মিরান, জিএম মাইনুল, সোহেল শেখ, নয়ন পাইক, রুবেল শেখ, রমজান গোলদার, মাহামুদ সরদার, রাব্বি, জি এম ইজাজ, সুমন শেখ সহ অনেকে।