
ধুপছায়া ডেস্ক :
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে নিরাপদ ও জলদ/স্যুমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ অ/স্ত্র, গু/লি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। গত তিন দিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ গোয়েন্দা অভিযানে এসব উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—১টি বিদেশি শটগান, ৪টি দুনলা ব/ন্দুক, ৯টি ওয়ান শুটার/গান (মোট ১৪টি আগ্নে/য়াস্ত্র), ২৭৪ রাউন্ড তাজা গু/লি, ২৩টি খালি কার্তুজ, ৭টি ওয়াকিটকি সেট এবং ৬টি বুলেটপ্রুফ জ্যাকেট।
জানা যায়, সুন্দরবনের ওপর দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার প্রায় ২৫ লাখ জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ নানা পেশার মানুষ সরাসরি জীবিকার জন্য নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে জলদ/স্যু ও বনদ/স্যুদের অপ/হরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরা/ধমূলক কর্মকাণ্ড স্থানীয়দের জীবনের জন্য বড় হু/মকি হয়ে দাঁড়িয়েছিল। দ/স্যুতা পুরোপুরি নির্মূল করতে এসআরবি-৬, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর সুন্দরবনে সক্রিয় ‘আলিফ বাহিনী’র দুটি গ্রুপের মোট ১৫ জন সদস্য এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৬ জানায়, সুন্দরবনে এখনো সক্রিয় থাকা যেসব জলদ/স্যু আত্মসমর্পণ করেনি, তাদের দ্রুত দ/স্যুতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। আত্মসমর্পণকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তবে যারা অপ/রাধ চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুন্দরবনকে দ/স্যুমুক্ত করা, উপকূলীয় মেহনতি মানুষের নিরাপত্তা দেওয়া এবং প্রকৃতির জীববৈচিত্র্য সংরক্ষণে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে এসআরবি-৬।