
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনে অ/স্ত্র, গো/লা;বারুদ, ডা/কাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি’সহ কু/খ্যাত ডা/কাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আট/ক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (০৪জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ সকল তথ্য জানান।তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বন/দ/স্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কু/খ্যাত ডাকা/ত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অ/স্ত্র, গো/লাবারুদ, ডা/কাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম’সহ আ/টক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কু/খ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার ৩ জুন বিকেল ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডা/কাতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক ডা/কাতদের ধাওয়া করে ৪ টি একনলা ব/ন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১ টি টেলিস্কোপ, ১ টি সোলার প্যানেল, ১ টি ব্যাটারি, ১ টি ওয়াকিটকি চার্জার, ১ টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১ টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আ/টক করতে সক্ষম হয়। এসময় ডা/কাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত ১ টি আস্তানা ধ্বং/স করা হয়।
পরবর্তীতে আ/টককৃত ডা/কাতের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত দিন রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরলগঞ্জ থানাধীন পি সি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করে ডা/কাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আট/ককৃত ডা/কাত আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কু/খ্যাত ডা/কাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকা/তিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
উদ্ধারকৃত অ/স্ত্র, গোলা/বারুদ ও অন্যান্য মালামালসহ আট/ককৃত ডা/কাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান এ সকল কার্যকর অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অ/সাধু চ/ক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অপ/রাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপপ্রচার সত্ত্বেও কোস্ট গার্ডের দ/স্যু দমন অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবনকে সম্পূর্ণরূপে দ/স্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গো/য়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।