1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​সিংহের চরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গণসংযোগ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক
​আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদের সমর্থনে সিংহরা চরের বিভিন্ন এলাকায় জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। স্থানীয় জনগণের আস্থা অর্জনে তিনি প্রতিটি পাড়া-মহল্লায় মতবিনিময় সভা করছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিংহরা চরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসীর সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন আব্দুর রশিদ। সভায় উপস্থিত নেতাকর্মীরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের অঙ্গীকার করেন।
​এসময় উপস্থিত ছিলেন মো. দুলাল আকন, মিন্টু হাওলাদার, নান্টু হাওলাদার, মহাশিন সরদার, আফসার শেখ, সুমন শেখ, সোহাগ ভূইয়া, হালিম মৃধা, রিয়াজুল, মুজিবার, আবুল হোসেন, শাহজাহান হাওলাদার, আলমগীর, মন্টূ, সত্তার খাঁ, বাবু শেখ এবং সালাম।
​এলাকাবাসীর সাথে আলাপকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে সিংহর চরের অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবো।”
​স্থানীয় সমর্থকরা আশা প্রকাশ করেন, আব্দুর রশিদ একজন সৎ ও নিষ্ঠাবান প্রার্থী। তারা তাকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে সিংহরা চরকে একটি আধুনিক ও সমৃদ্ধ রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park