1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ভিডিও ঘিরে তোলপাড়, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াতের

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

​সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য গাজী নজরুল ইসলামের একটি পারিবারিক ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গত সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সেখানে তাকে ফোনে কথা বলতে ও ওই নারীর সঙ্গে অবস্থান করতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় জামায়াতের পক্ষ থেকে প্রাথমিক তথ্য  পাওয়া গেলেও পরবর্তীতে দলটির জেলা শাখা থেকে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়।
​সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান এ বিষয়ে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি তাদের নজরে এসেছে। এমপির বরাত দিয়ে তিনি দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান নারী তার দ্বিতীয় স্ত্রী।
​তিনি বলেন, “সংসদ সদস্য আমাদের জানিয়েছেন, প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই তিনি এই বিবাহ সম্পন্ন করেছেন। তবে কীভাবে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ পেল এবং এর নেপথ্যে কী রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।” বিয়ের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, সঠিক তারিখটি নিশ্চিত করা না গেলেও বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।
​এদিকে, ফুটেজে থাকা সময় (টাইমস্ট্যাম্প) অনুযায়ী এটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল বলে জানা গেছে, তবে ভিডিওটি ধারণের স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park