
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার |
১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউদ্দিন নেছারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা ইমাম হোসেন। এ সময় শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা রফিকুল ইসলাম, মাস্টার মারুফ মোড়ল, এস এম শাহ আলম, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, মাস্টার ব্রজেন্দ্র নাথ দাস, হাফেজ নুরুল ইসলাম, মাহফুজা খাতুন ও জান্নাত খাতুন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি, জাতির কল্যাণ এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।