
নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল আলমের মায়ের ইন্তেকালের খবর পেয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ছুটে গেছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং খুলনা জেলা পরিষদের মাননীয় প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি মরহুমার বাসভবনে গিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্য ধারণের আহ্বান জানান।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন এবং স্থানীয় খর্নিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।