
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
এনজিও গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্ম/সাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতা/রক চক্রের মূলহোতাকে গ্রেফ/তার করেছে র্যাব। আজ ৩রা জুন ২০২৬ ইং তারিখ, র্যাব-৬ এবং র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফ/তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসা/মির নাম: মোঃ মাহবুবার রহমান (৩৬)
তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাহমুদপুর (ভাডুখালী) এলাকার মোঃ আলী মোড়লের ছেলে।
ধৃত আসা/মি ঝিনাইদহ সদর থানার একটি নিয়মিত প্রতা/রণা মাম/লার প্রধান এজাহারনামীয় আসা/মি।
র্যাব সূত্রে জানা গেছে, মাম/লার বাদী এবং গ্রেফ/তারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য সহযোগীরা ‘ডিএফইডি’ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। চলতি বছরের গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্তরা উক্ত প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে অফিস থেকে বের হন। এরপর তারা আর কর্মস্থলে ফিরে আসেননি।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভ্যন্তরীণ অনুসন্ধান চালিয়ে জানা যায় যে, মাহবুবার ও তার চ/ক্রের সদস্যরা ৮৮ জন ক্ষুদ্র ঋণ গ্রাহকের কাছ থেকে আদায়কৃত মোট ৮,৬২,০২৬/- (আট লাখ বাষট্টি হাজার ছাব্বিশ) টাকা আত্ম/সাৎ করে কৌশলে আত্মগোপনে চলে যান। উক্ত প্রতা/রণার ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাম/লা রুজু হওয়ার পর থেকেই আসা/মিরা গ্রেফ/তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল যৌথ অভিযানে নেতৃত্ব প্রদান করেন র্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এবং র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেফ/তারকৃত আসা/মিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব পক্ষ থেকে জানানো হয়েছে।