
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈ/ধ মজুত রোধ ও বাজার নিয়ন্ত্রণ করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-৬। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাজার এলাকায় পরিচালিত এই যৌথ ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন-এর নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। দুপুর ১২:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৩:০০ পর্যন্ত চলা এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স এবং পণ্যের মজুত পরিস্থিতি যাচাই করা হয়।
অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালত নিম্নলিখিত দণ্ডাদেশ প্রদান করেন:
মেসার্স হাজী ট্রেডার্স: বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করার দায়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমান (৬৫)-কে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
সাধু স্টোর: দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুত রাখার অপরাধে মালিক সুকুমার সাধু (৪০)-কে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জালানি তেল ও ভোজ্য তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে র্যাবের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।