
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক বিক্রি এবং মজুদের অপরাধে মো. মশিউর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কা/রাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল এবং তালা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা থানাধীন লাউতাড়া এলাকায় অভিযুক্ত মশিউর রহমানের নিজ বাড়ির দুটি গোডাউন এবং সুভাষিণী বাজারে তার একটি সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক অবৈ/ধভাবে মজুদ ও বিক্রির সত্যতা পাওয়ায় তালা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জান্নাতুল আফরোজ স্বর্ণা ‘বালাইনাশক আইন, ২০১৮’-এর বিভিন্ন ধারায় এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত মশিউর রহমান লাউতাড়া গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে।
উক্ত যৌথ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। জনস্বাস্থ্য ও কৃষির সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।