1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

সাংবাদিক হোসাইন আহমেদের বড় ভাই মাওলানা আরিফ শেখের দাফন সম্পন্ন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার
রূপসা প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ হোসাইন আহমেদের বড় ভাই ও বিশিষ্ট সমাজসেবক মরহুম মোঃ মোস্তফা শেখ (নায়েব)-এর জ্যেষ্ঠ পুত্র মাওলানা আরিফ শেখ (৫৭) গত ৭ মে বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে বৃদ্ধ জন্মদাত্রী মাতা, ৪ ভাই ১ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা আসর নামাজের পর কাজদিয়া তৈয়্যেবিয়া ওয়াহেদিয়া মনসুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা শফিউদ্দিন নেসারী, রূপসা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাওলানা হাবিবুল্লাহ ইমন, ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান আমির, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোরশেদ আলম বাবু, হাফেজ মোহাম্মদ শাহজাহান শেখ, হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর ফকির,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও রূপসা উপজেলা প্রেসক্লাব, রূপসা প্রেসক্লাব ও প্রেসক্লাব রূপসার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুম মাওলানা আরিফ শেখকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park