
স্টাফ রিপোর্টার।।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাজ্জাক হোসেনের শতবর্ষী পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকাল ৩টায় ঝালকাঠি জেলার নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের মৃত্যুতে সহকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মরহুমের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।