
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার ,
রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য এবং দৈনিক খুলনা গেজেডে’র সহ-সম্পাদক সাংবাদিক এস এম মাহবুবুর রহমানের মেজ বোন রুবিয়া খাতুন (৬২) গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নগরীর বাগমারা এলাকায় নিজ বাসভবনে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমার স্বামী প্রায় ১০ মাস পূর্বে ইন্তেকাল করেন। স্বামীর ইন্তেকালের এক বছরের পূর্বেই তার মৃত্যু হওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে পুত্র-কন্যাগণ শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন
সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি মাওলানা শফিউদ্দীন নেছারী, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও রূপসা উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম পলাশ, রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, প্রভাষক আসাদুজ্জামান, প্রভাষক মাওলানা হাবিবা শারমিন, মাওলানা আব্দুল হান্নান, আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাম হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম, মাস্টার মোঃ মারুফ মোড়ল, মোঃ তাবারুক হোসেন, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন মোল্লা, মোঃ রিয়াজ খান, মোঃ শামীম হোসেন, সোনিয়া খাতুন, জান্নাত খাতুন, মাহফুজা খা,হোসেন, সোনিয়া খাতুন, জান্নাত খাতুন, মাহফুজা খাতুন, হাফেজ নুরুল ইসলাম’ সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও গভর্নিং বডির নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেছেন। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন,আমিন।