
প্রেস বিজ্ঞপ্তি: আঞ্জুমানে মফিদুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা কর্তৃক পরিচালিত রূপসা উপজেলাস্থ “আঞ্জুমানে মফিদুল ইসলাম দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্র”-এর তদারকি কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সেশনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম মুর্শিদ আলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এম মুর্শিদ আলী রূপসা উপজেলা প্রেসক্লাবকে শত প্রতিকূলতার মধ্যেও একজন অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের উন্নয়ন, ঐক্য ও সুরক্ষায় তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সমাজসেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমানে মফিদুল ইসলামের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদারকি কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া এবং প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি।
এ সময় প্রেসক্লাব রূপসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সহ-সভাপতি মোঃ আশরাফ আলী রাজ, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসনাত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন তালুকদার, কোষাধ্যক্ষ নুসাইব বিন শহিদুল্লাহ ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল্লাহ আল আজাদ, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান জুয়েল, আইটি সম্পাদক এফ এম বোরহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য কাজী মারুফ, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন রানা, উত্তম কুমার চক্রবর্তী ও মোহাম্মদ সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।