1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার:
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৮ মে ২০২৬ সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব। সঞ্চালনা করেন এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম। সংবর্ধিত অতিথি আতিয়ার পারভেজ সাংবাদিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও বক্তব্য দেন শেখ আবু হাসান, কাজী মোতাহার রহমান বাবু, মল্লিক সুধাংশু, এএইচএম শামীমুজ্জামান, সোহরাব হোসেন, কাজী শামীম আহমেদ, বেলাল হোসেন সজল, সোহাগ দেওয়ান, সাইফুল ইসলাম বাবলু, ইয়াসির আরাফাত রুমি, মোঃ আনিস উদ্দিন, ফকির শহিদুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, সৈয়দ হুমায়ুন কবীর রানা, আরিফ বিল্লাহ, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, মোঃ তানজিম, অনিক ইসলাম, শামীম আশরাফ শেলী, দিলীপ বর্মন, মাসুদ আল হাসান, মেহেদী মাসুদ খান, রিতা রানী, শেখ জাহিদুল ইসলাম, মোঃ শহিদুল, মোহাম্মদ জুয়েলসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park