1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

সংবাদ প্রকাশের পর ইউপি সচিবের দৌড়ঝাঁপ, দোষ ঢাকতে ‘প্রতিবাদ’ নাটক

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

​ঝিকরগাছা (যশোর) পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের দুর্নী/তির খবর বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৩ জুন সংবাদ প্রকাশের পর থেকেই নিজের অপ/রাধ ও দুর্নী/তি ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন অভিযুক্ত এই সচিব। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিজের পদ ও চেয়ার বাঁচাতে তিনি এখন প্রভাবশালী বিভিন্ন মহলের দোরগোড়ায় দৌড়ঝাপ শুরু করেছেন।

​অনুসন্ধানে জানা যায়, সংবাদ প্রকাশের পর ফেঁসে যাওয়ার ভয়ে সচিব ফরহাদ হোসেন এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন। যে ইউপি সদস্যের (মেম্বার) সাথে যোগসাজশ করে তিনি অনি/য়ম ও দুর্নী/তি করেছিলেন, তাকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন। ওই মেম্বারকে চাপ দিয়ে বা ম্যানেজ করে বিভিন্ন পত্রিকায় একটি ‘মনগড়া’ প্রতিবাদ লিপি পাঠিয়েছেন তিনি।

​অথচ সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে উক্ত ইউপি সদস্যের স্বীকারোক্তিমূলক অডিও ভিডিও বক্তব্য ও অকাট্য প্রমাণ সংরক্ষিত রয়েছে। নিজের দেওয়া বক্তব্য অস্বীকার করে মেম্বারের এমন ডিগবাজি এবং সচিবের পক্ষে সাফাই গাওয়ার ঘটনাটি সচেতন মহলকে অবাক করেছে।

এদিকে সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে শুধু আর্থিক দুর্নী/তিই নয়, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গেরও অসংখ্য অভিযোগ রয়েছে। সংবাদ প্রকাশের পর স্থানীয় ভুক্তভোগী ও সেবাপ্রার্থীরা মুখ খুলতে শুরু করেছেন।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিয়নবাসী জানান, সচিব ফরহাদ হোসেনের কাছে কোনো কাজের জন্য গেলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি অফিস কক্ষের ভেতরেই প্রকাশ্যে ধূমপান (সিগারেট সেবন) করেন, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া সময়মতো অফিসে না আসা, সাধারণ সেবাপ্রার্থীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা এবং যেকোনো ধরনের সেবা নিতে গেলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এখন ওপেন সিক্রেট।

স্থানীয়দের দাবি, সংবাদ প্রকাশের পর সচিব ফরহাদ হোসেন নিজেকে নির্দোষ দাবি করতে যে ‘প্রতিবাদ’ নাটক সাজিয়েছেন, তা মূলত তার দুর্নী/তিকে আড়াল করার ব্যর্থ চেষ্টা মাত্র। দুর্নী/তিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন পানিসারা ইউনিয়নের সাধারণ জনগণ। বিষয়টি নিয়ে ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও জেলা স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park