1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​শেখ আব্দুর রশীদকে সভাপতি মনোনীত করে এডহক কমিটি অনুমোদন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, রূপসা: খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট একটি নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে শেখ আব্দুর রশীদ-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
​মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো: কামরুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই তথ্য জানা গেছে।
​আজ ৭ জুন (২০২৬) তারিখে ইস্যুকৃত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ এর বিধি মোতাবেক এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো। এই কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।
​অনুমোদিত ৪ সদস্যের এডহক কমিটি নিম্নরূপ:
​সভাপতি: শেখ আব্দুর রশীদ (বোর্ড কর্তৃক মনোনীত)
​সাধারণ শিক্ষক সদস্য: সরদার মামুন হক (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)
​অভিভাবক সদস্য: শেখ মোতাহার হোসেন (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
​সদস্য সচিব: প্রধান শিক্ষক, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় (EIIN: ১১৭৩৬৩)।
​সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই এডহক কমিটিকে নির্ধারিত ০৬ মাস সময়ের মধ্যে প্রবিধানমালার বিধি বিধান অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
​এই পত্রের অনুলিপি অবগতির জন্য ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসক (ডিসি), রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park