
ধুপছায়া ডেস্ক
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের পক্ষে এক যৌথ অভিনন্দন বার্তায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এই ধন্যবাদ জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, খুলনা-৩ আসনের জনপ্রিয় জননেতা রকিবুল ইসলাম বকুলকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক, রেলপথ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এ ধরনের সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য দল ও এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
একই সাথে তিনি নবনির্বাচিত সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।