
খুলনা প্রতিনিধি:
খুলনায় শিশু রামিসা হ/ত্যার দ্রুত বিচার, ক্রমবর্ধমান চাঁ/দা/বাজি-স/ন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় অপ/রাধমূলক কর্মকাণ্ড, চাঁ/দাবাজি ও সন্ত্রা/সী তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে শিশু রামিসা হ/ত্যা/কাণ্ডের মতো নৃশং/স ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
”অবিলম্বে শিশু রামিসার হ/ত্যা/কারীদের দৃষ্টা/ন্তমূলক শা/স্তি নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।”
নেতৃবৃন্দ হুঁশি/য়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় এবং অপ/রাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।