
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা রাইটার্স ক্লাবের উদ্যোগে আজ ৩ এপ্রিল সংগঠনের কার্যালয়ে ‘শিল্প কি এবং কেন?’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ১০৭, খানজাহান আলী রোডস্থ ক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পের নান্দনিক ও প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী মধুরিমা সাহা। তিনি শিল্পের সংজ্ঞা এবং মানবজীবনে এর অপরিহার্যতা নিয়ে আলোকপাত করেন।
বিষয়ের ওপর আরও আলোচনা করেন:
প্রিতম রায়,বিভূতিভূষণ মন্ডল,সুরঞ্জন রায়,অরবিন্দু মৃধা,
লুৎফন নাহার পলাশী,সালমান মেহেদী মুকুট,ফিরোজ আহমেদ,ডিকে মন্ডল,
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন খুলনা রাইটার্স ক্লাবের সভাপতি বেনজির আহমেদ জুয়েল। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে সঞ্চালনা করেন গবেষক সুরঞ্জন রায়।
আলোচকগণ তাদের বক্তব্যে তুলে ধরেন যে, শিল্প কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। মানুষের মননশীলতা বৃদ্ধি এবং সমাজকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য শিল্পের চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। বক্তারা খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করতে রাইটার্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।