
নিজস্ব প্রতিবেদক, শার্শা
যশোরের শার্শায় ১৭ বছরের এক কিশোরীকে ধ/র্ষ/ণের অভিযোগে রাব্বি ইসলাম (২০) নামে এক যুবককে গ্রে/ফ/তার করেছে শার্শা থানা পুলিশ। মা/মলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশি তৎপরতায় আসা/মীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
মাম/লার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ এবং ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাতে শার্শা থানাধীন স্বরুপদাহ গ্রামে বাদীর বড় জায়ের ভাই রুস্তম আলীর বসত ঘরে এই ঘটনা ঘটে। আসা/মী রাব্বি ইসলাম ভিকটিম জান্নাতুল ফেরদৌসকে (১৭) প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ/র্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার মাকে বিস্তারিত জানালে, মা সোনিয়া বেগম বাদী হয়ে গত ১৪ মে ২০২৬ তারিখে শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
মাম/লা রুজু হওয়ার পরপরই যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে শার্শা থানা পুলিশ। অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই শেখ মোঃ আল আমিন ও তার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসা/মীর অবস্থান শনাক্ত করে। এরপর ১৫ মে ২০২৬ তারিখ ভোর ০৬:১০ ঘটিকার সময় শার্শার ফুলসর এলাকা থেকে আসা/মী রাব্বি ইসলামকে গ্রেফ/তার করা হয়।
গ্রেফ/তারকৃত আসা/মী রাব্বি ইসলাম (২০) শার্শা থানার ফুলসর গ্রামের মোঃ নুর ইসলাম ও মোছাঃ ফরিদা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটন ও আ/সামী গ্রেফ/তারে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দ্রুততম সময়ে এই অভিযান সফল হয়েছে। ধৃত আসা/মীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।