
বিশেষ প্রতিনিধি : আকাশ পাল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। এ উৎসব সবার মাঝে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে উৎসব উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এ কামনা করেন তিনি।
পরিশেষে, বাগেরহাট জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।