1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু-আজিজুল বারী হেলাল এমপি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ খুলনা -০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন,
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিকামী ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিরল নেতৃত্বের অধিকারী । ১৯৭১ সালের সেই উত্তাল সময়ে, যখন পুরো জাতি দিকনির্দেশনাহীন, ঠিক তখনই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তাঁর সেই ঐতিহাসিক আহ্বানে মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আজিজুল বারী হেলাল বলেন,
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত, তখন শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতায় এসে দেশ পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ। তিনি উপলব্ধি করেছিলেন-বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উৎপাদন বাড়াতে হবে, জনগণকে আত্মনির্ভরশীল হতে হবে এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক রাজনীতি করাই আমাদের লক্ষ্য।তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

আজিজুল বারী হেলাল আজ দুপুর ১ টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যডভোকেট মোল্যা মোঃ মাসুম রশিদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান নান্নু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। বিএনপি নেতা আবুল হোসেন বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ মিল্টন মুন্সী ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী সহ আরও অনেকে। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাহফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ সদস্য জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকেলে তিনি গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park