
রূপসা প্রতিনিধি:
শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ও শিক্ষাজীবনে আরও উৎসাহিত করার লক্ষ্যে খুলনার রূপসায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেছে খুলনা জেলা পরিষদ।
শনিবার (১৩ জুন) দুপুর ১টায় রূপসা সরকারি কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি শিক্ষার্থীদের হাতে সাইকেলের চাবি ও সাইকেল হস্তান্তর করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন:
”এই উদ্যোগ তরুণ সমাজকে পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। মেধার সঠিক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গতি আনতেই সরকারের এই ধারাবাহিক প্রয়াস।”
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:মো. মনিরুজ্জামান মন্টু,শেখ আব্দুর রশিদ,এস এম শামীম কবির,জি এম কামরুজ্জামান টুকু,আশরাফুল আলম নান্নু,মোল্লা সাইফুর রহমান,মো. মনিরুজ্জামান লেলিন,জাফরী নেওয়ার চন্দন,আনোয়ার হোসেন বাবু,
দীপক কুমার সরদার,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন,সাগর রহমান এবং ইয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, অনেক শিক্ষার্থীর জন্যই বাড়ি থেকে দূরবর্তী স্কুল বা কলেজে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য। এই সাইকেল বিতরণের ফলে তাদের যাতায়াতের কষ্ট লাঘব হবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।জেলা পরিষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে আগামীদিনেও জেলা পরিষদের পক্ষ থেকে এই ধরণের শিক্ষার্থীবান্ধব ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।