
নিজস্ব প্রতিবেদক, রূপসা:
আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপসা রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনে রূপসা উপজেলা সদরে অবস্থিত ক্লাবের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকরা রূপসা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, প্রতিকার এবং উন্নয়নের নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও মোঃ নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ, কোষাধ্যক্ষ শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী। এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কুরবান ও মোঃ মাসুম বিল্লাহসহ প্রমুখ ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রূপসা উপজেলার সমস্যাগুলো তুলে ধরে সমাধানের পথ সুগম করতে রূপসা রিপোর্টার্স ক্লাব সর্বদা সচেষ্ট থাকবে। উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।