1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

​রূপসা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে এক উৎসবমুখর পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার তুলে দেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আমাদের সবার এগিয়ে আসা উচিত।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঘাটভোগ ইউনিয়নের প্রতিনিধি আনিসুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোল্লা দুরুল হুদা। অতিথিরা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতেও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
​মানবিক এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
​এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তাসিন বিল্লা পলাশ, সোনিয়া পারভিন, মোঃ জাকির হোসেন, আরশিদা খানম, ইকলিমা খানমসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
​ঈদ সামগ্রী বিতরণ শেষে শিক্ষার্থীদের মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে, যা অনুষ্ঠানটিকে আরও আনন্দময় করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park