
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীর রূপসা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁ/দা/বাজি মা/ম/লার ১ নম্বর প/লা/তক আ/সা/মি মো. চয়ন ব্যাপারি (২০)-কে গ্রে/ফ/তার করেছে র্যাব-৬। সোমবার (২৩ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, ধৃ/ত চয়ন খুলনার সদর থানায় দায়ের করা একটি চাঁ/দা/বাজি, ভাঙচুর ও হা/মলা মা/ম/লার প্রধান এজাহারভুক্ত আ/সা/মি। দীর্ঘ দিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চয়নের বিরুদ্ধে এলাকায় একাধিক চাঁ/দা/বাজির অভিযোগ রয়েছে।
গত ১ মার্চ ২০২৬ তারিখের একটি সিসিটিভি ফুটেজে তাকে এক যুবককে ধারা/লো অ/স্ত্র দিয়ে আ/ঘাত করতে দেখা যায়, যা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
র্যাব-৬ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ/রাধীদের দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রে/ফ/তারকৃত চয়নকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার গ্রে/ফতা/রে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।