
এম মুরশীদ আলী , রূপসা প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকু।
৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পৌঁছান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে মতবিনিময়ে মিলিত হন। এসময় তিনি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান।
চিকিৎসকদের সাথে আলোচনার পর জিএম কামরুজ্জামান টুকু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে কিছু সময় অতিবাহিত করেন। তিনি অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন:
”রূপসার মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো সঠিক চিকিৎসাসেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়ন এবং সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায়, সে লক্ষ্যেই আমি কাজ করতে চাই।”
এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তার সঙ্গে উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে তার এই তৎপরতা রূপসার রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।