1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসা উপজেলা বিএনপি আহ্বায়কের পিতা আতিয়ার রহমান মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের বাবা ও এলাকাটির প্রবীণ ব্যক্তিত্ব আতিয়ার রহমান মোল্লা (৯৫) আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গত রাতে পূর্ব রূপসার রামনগরস্থ নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান মো. আরিফ মোল্লা, হারুন মোল্লা ও মনি মোল্লাসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​আজ সকাল ১১টায় পূর্ব রূপসা রেলওয়ে ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন।
​জানাজায় উপস্থিত ছিলেন কেডিএর চেয়ারম্যান, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম ও জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক এবং সমাজসেবক ও শিল্পপতি আক্তার হোসেন খান।
​এ ছাড়া রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোল্যা আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ. ম. আইউব আলী, স্থানীয় জামায়াতে ইসলামী নেতা মাওলানা হাবিবুল্লাহ ইমন এবং বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা শেষবিদায় জানাতে উপস্থিত হন।
​ধর্মীয় নিয়ম অনুযায়ী জানাজা শেষ হওয়ার পর মরহুমকে রামনগরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park