
এম মুরশীদ আলী- রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং রূপসা উপজেলা বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রশিদ রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় কার্যক্রম শক্তিশালীকরণ ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ছবিতে উল্লেখিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত থেকে শেখ আব্দুর রশিদের প্রতি সমর্থন জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রূপসা উপজেলার তৃণমূল বিএনপিকে আরও সুসংগঠিত করতে শেখ আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে শেখ আব্দুর রশিদ বলেন,
“দল ও জনগণের পাশে থেকে সবসময় কাজ করেছি, আগামীতেও রূপসার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য চেয়ারম্যান পদকে সামনে রেখে তার এই গণসংযোগ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।