
নিজস্ব প্রতিবেদক, ধুপছায়া
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিন অতিবাহিত করেছেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করতে উপজেলার নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত আঠারোবেঁকী ইকোপার্কে এক বিশেষ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
বোরবার (২২ মার্চ) সকাল থেকেই রূপসা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা ইকোপার্কের ছায়াশীতল পরিবেশে সমবেত হন। পেশাগত ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে এদিন সবাই মেতে ওঠেন অনাবিল আনন্দ আর খোশগল্পে।
আঠারোবেঁকী নদীর পাড়ে অবস্থিত এই ইকোপার্কের প্রাকৃতিক সৌন্দর্য সাংবাদিকদের মুগ্ধ করে।জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও হৃদ্যতাপূর্ণ আড্ডা।ইকোপার্কের সবুজ অরণ্য ও নদীর মনোরম পরিবেশ উপভোগ।আনন্দঘন মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে মেতে ওঠেন সকলে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, “সংবাদপত্রের কাজে আমাদের প্রতিনিয়ত চাপের মধ্যে থাকতে হয়। ঈদের এই ছুটিতে সহকর্মীদের সাথে এরকম একটি দিন কাটাতে পারা অত্যন্ত আনন্দের। আঠারোবেঁকী ইকোপার্কের এই পরিবেশ আমাদের মানসিক প্রশান্তি দিয়েছে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।”
রূপসা উপজেলা প্রেসক্লাবের এই মিলনমেলা কেবল একটি ভ্রমণ ছিল না, বরং এটি ছিল উপজেলার সকল কলম সৈনিকদের একাত্ম হওয়ার একটি সুন্দর প্ল্যাটফর্ম।