
এম মুরশীদ আলী- রূপসা প্রতিনিধি,(খুলনা):
রূপসা উপজেলা নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার স্থানীয় আমতলা হাট ও আব্দুলের মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে প্রধানভাবে উপস্থিত ছিলেন সাবেক খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি, রূপসা থানা বিএনপির সাবেক সভাপতি এবং রূপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মল্লিক ইলিয়াস হোসেন, খুলনা জেলা শ্রমিক দলের আহ্বায়ক বাবু উজ্জ্বল কুমার সাহা, সাবেক বঙ্গবন্ধু কলেজের জিএস মোহাম্মদ সেলিম মল্লিক, সাবেক খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা মনজুর আরফিন, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জাফর ইকবাল পাপ্পু মীর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রাজিব, মেজবা, মিরাজ মল্লিক, আরিফ মল্লিক, তারেক মিজ্জা, আরিফুজ্জামান, জাহিদ, মিরাজ, সাগর, সোহাগ, জনি মোল্ল্যা, আক্তার শেখ, জাফর, সাহেদ, সোহান, মন্টু মল্লিক, হামজা, ইয়াসিন, হাফিজ মোল্লা, ফরিদ মোল্ল্যা, সাকিল, সোহাগ, নজু, ইকরাম শেখ, উকিল সরদার, আরাফাত শেখ, শেখ হাফিজুল রহমান, মফিজ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনজিল আলী।
কর্মসূচিতে নেতৃবৃন্দ আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের পক্ষে সমর্থন কামনা করেন।