
খাঁন মোঃ শফিকুল ইসলাম , রূপসা (খুলনা)
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু’র সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রূপসার আইচগাতী ইউনিয়নের রাজাপুরস্থ ‘ভ্রাতৃমঞ্চ সংঘ’ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। রূপসা উপজেলা ও আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান রনু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদারের সভাপতিত্বে এবং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তারা আগামী নির্বাচনে আতাউর রহমান রনুর প্রার্থীতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং নির্বাচনী বৈতরণী পার হতে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় রনুর প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলী আসগর।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন।
জেলা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার।জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা।সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর লস্কর।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব।উত্তর রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন।সরকারি রূপসা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফাহিম ভূঁইয়া।
এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা নয়ন মোড়ল, মো. রয়েল, আলতাফ মোল্লা, আব্দুর রহমান, আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, সবুর রাজিব, স্কেন্দার, রবিউল ইসলাম, শাকিল, নিয়াম মল্লিক, শিহাবুল ইসলাম শিহাব, ফারুক, মাহমুদ হাসান, রনি জোমাদ্দার, ওয়াদুদ এবং ছাত্রনেতা হৃদয় শেখ ও সোয়াইব খান উপস্থিত ছিলেন।
তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিটন, এনায়েত, মাসুদ, দ্বীন ইসলাম, ডা. ইখলাস, শাহজালাল, এডভোকেট মঞ্জুর ও মজিবুরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই মতবিনিময় সভায় অংশ নেন।
বক্তারা মনে করেন, আতাউর রহমান রনু উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই সভাটি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।