
নিজস্ব প্রতিবেদক, রূপসা
খুলনার রূপসা উপজেলায় প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রিকতা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
প্রশাসনিক কর্মকর্তা: সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।
বিভাগীয় প্রধানগণ: কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, প্রকৌশলী শোভন সরকার, শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
রাজনৈতিক নেতৃবৃন্দ: জেলা বিএনপির সদস্য খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম।
সভায় বক্তারা রূপসা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মা/দক নির্মূল, বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং জনদুর্ভোগ লাঘবে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এজিএম, সমাজসেবা কর্মকর্তা এবং পল্লী উন্নয়ন কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরের সেবার মান নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
এছাড়া সভায় রূপসার টিএসবি, আইচগাতী, শ্রীফলতলা ও নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম. আইয়ুব আলী উপস্থিত থেকে স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন।